মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

কেমন যে আছো, কেমন যে থাক তুমি কিছুতে হয় না জানা।

কেমন যে আছো, কেমন যে থাক তুমি
কিছুতে হয় না জানা।
নিশিরাতে মন তোমার কেমন যে করে
কেমন-বা করে আউলা বাতাসে মন
জানি না তোমায় আমি কিছুতেই কিছু।

ভালোবাসার-গন্ধ বুকে কেমন যে থাকো একা
কেমন যে কাটাও প্রহর, বেলা
মেলিয়া করুণ চোখ তাকাও উদাস কোন্ দূরে
ঘুম ভেঙ্গে গেলে কখনো হঠাৎ
কার কথা মনে পড়ে যে তোমার
হয় না কিছুই জানা।

কিছুই হয়না জানা
কেমন যে আছো, কেমন যে থাক তুমি
ভালোবেসে ভেজা চোখে কীভাবে তাকাও
ওই বুকে কার জন্যে ভালোবাসা-নদী
কার জন্যে কষ্ট বুকের ভেতরে
না .. হয় না জানা কিছুতেই
কিছুতেই কিছু জানি না তোমায়।


সংগৃহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন