বুধবার, ১৩ জুলাই, ২০১১

তোমারই জন্যে......

 তোমারই জন্যে......
আব্দুল হাসিব

উত্তপ্ত মরুতে বৃষ্টির বন্দনার মতো চেয়েছি

পাওয়া হয়নি কেবল আমি প্রতিক্ষায় থেকেছি

সমুদ্রপানে প্রবাহিত নদীটির মতো ছুটেছি

ছুটতে ছুটতে ক্লান্তিতে আমি শুষ্ক হয়ে উঠেছি

তোমার জন্যে চন্ডীদাসের মতো প্রহর কেটেছে

আমার চোখে কত ক্লান্ত করুণ জ্যোছনা ঝরেছে

উষ্ণ বুকের মাঝে ভালোবাসার দিগন্ত দেখেছি

সেখানেই স্বপ্নময় প্রশান্তির প্রশ্রয় খুঁজেছি

তুমি নীড়ছাড়া নিরুদ্দেশ পাখির মতো উড়েছো

নীলিমায় স্বপ্নবিলাসে কত যে দূর চলে গেছো

তবুও আমার চোখের আলোয় প্রস্ফুটিত স্থির

শুভ্র পদ্মের মতো তোমার মুগ্ধ মায়াবী শরীর

তোমার বিরহে আমার নিঃশ্বাসে খুব কষ্ট পাই

মর্মবেদনে লোকালয় ছেড়ে নির্জনে চলে যাই

সুদূর শূণ্যে পরম সুন্দরের পানে চেয়ে কাঁদি

তোমারই জন্যে বসে বসে কত সুর আমি সাধি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন