রবিবার, ৩১ জুলাই, ২০১১

Romantic Poem, Love Poem

সদা তুমি

তোমার বাহুতে সকল অনুভূতি গিয়ে মিশে মোহনার ন্যায়
তোমার বুকে হারে সব শক্তি/
তোমার চোখে অন্ধ হই আমি
হাসিতে দেখি সকল সুখের তৃপ্তি
বুকের সুউচ্চ গাথুনিতে লুটাই অবিরত
তোমার গ্রীবায় আমার ঠোট চেখে নেয় সকল ব্যথা
আমার শিহরণের, বাসনার উৎস তুমি
তোমার মাঝে হারাই নিয়ত,
ডুবি গহীনে অসীম আস্বাদে
সুতীবতায় প্রতিটি চুম্বন তোমার ঠোটে নেয় আশ্রয়
তোমার উত্তাপে আলো ছড়াও আমার ভিতরে
আলোর লেহনে মত্ত আমি
পৃথিবীর আদিম অমিয় সুধার আনন্দে
বারবার তোমারেই চাই আমার আপনে
চিরতরে চির আপন করে নিবিড়ে

By :

শাহানূর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন