সাইফ হাসনাত
একটু তুমি খোজ নিলেনা
একটু তুমি খোজ নিলেনা তোমায় ছাড়া
কেমন কাটে অযুত নিযুত রাত,
একটু তুমি খোজ নিলেনা কেমন করে
তোমায় খোজে পাগল দুটি হাত...
কতোজনের ডাক শুনে যে নেমে আসে
অনেক দূরের সুন্দরী খুব পরী,
আমার ডাকে বন্ধ ঘরে ঘুমাও তুমি
একলা আমি ডেকে ডেকে মরি।
বালুর চরে যায় যে ডুবে এমন জীবন
সাগর থাকে অনেক দূরে সরে,
ঢেউয়ের পিছন ছুটতে গিয়ে পথ ফেলে যাই
সীমানা যে মিশে আছে তোমার শরীরে।
ইচ্ছে করে ভেঙ্গে দিলে মনের বাড়ি
কেমন করে আমি এখন মানবো তা,
মনের ভিতর গোপন রাখো ইচ্ছে সবই
কেমন করে আমি বলো জানবো তা।
আমি না হয় কম বুঝেছি সকল কিছু
তবে তোমার জানা ছিলো ঠিকই,
আমার এখন একলা থাকায় কষ্ট অনেক
আগের মতো তুমি আজও স্বাভাবিকই।
একটু তুমি খোজ নিলেনা তোমায় ছাড়া
কেমন এখন আমার সারা বেলা,
আজও তুমি আগেই মতোই করে গেলে
এই আমাকে ভীষণ অবহেলা।
তোমার যেমন ইচ্ছে করে...
যেমন তোমার ইচ্ছে করে
তেমন করেই বাঁচো,
নাচের পুতুল হয়ে গেছো
সূতার টানেই নাচো।
আমার এতো ডাকাডাকি
তোমায় জ্বালায় খুবই,
ভালোবাসায় লোভের মিছিল
আমার খারাপ সবই।
তোমার যেমন ইচ্ছে করে
তেমন করেই থাকো,
হাজার রঙে নতুন মনে
প্রেমের ছবি আঁকো।
আমার আমি বাঁচবো ঠিকই
একলা শালিক হয়ে,
তবু তোমার মন বাড়িতে
যাবোনা ডাক নিয়ে।
ভুলেও যদি আবার তুমি
এই আমাকে ডাকো,
তোমার মতোই ভুলের বসে
আসবো ফিরে নাকো।
যখন তখন
যখন থাকি কাছাকাছি
তখন তুমি হাওয়া,
দূরে সরে গেলে আবার
ভুলো গোসল খাওয়া।
ভালোবাসা তোমার কেনো
এমন অগোছালো,
আসলেই কি ভালোবাসো
সত্যি করে বলো।
ভালোবাসি ভালোবাসি
মুখের বুলি না-তো!
এমন কথা কতো লোকে
বলে শত শত।
কষ্ট পেলে আমি তবু
তুমি থাকো ঠিকই,
ভালোবাসার প্রমাণ
তোমার এমনই কি?
ডাকলে কাছে তখন তুমি
কাজে একশোটা,
পরে শুনি কাজটা ছিলো
দেখা টক-শো টা!
এমনই তোমার ভালোবাসা
কোয়াশার মতো,
যায়না ধরা যায়না ছোঁয়া
চেষ্টা অবিরত...
মেঘে মেঘে যায় বেলা
মেঘে মেঘে বেলা কেটে যায়শুনে শুনে অবেলার ডাক,
বৃষ্টিজলে ভিজে ভিজে একাকার
অচেনা পাখির ঝাক।
জানলার ফাঁক গলে চলে আসা
পথ ভোলা বাতাসে
তোরে আজ খুজে বেড়াই,
মিছেমিছি ভালোবেসে...
জানি তোর মনজুড়ে
একটুও নেই আমি,
পারিনা তবু ছাড়তে-
তোরে চাওয়ার পাগলামি।
যাবে দিন যাবে রাত,
আমাকে ভুলে যাবি তুই
খুব মনে চায় আজকে আবার
বুকে টেনে তোরে ছুঁই।
মেঘে মেঘে বেলা কেটে যায়
রেখে যায় তোর ডাকনাম
একটুও তুই দিলিনা রে সাড়া,
কতো ভাবে ডাকলাম।
এমনও হয় ভালোবাসা-
দেয় জাগিয়ে আহাজারি
ভালোবাসা ভালো খুব,
ভালো নয় বাড়াবাড়ি...
http://www.somewhereinblog.net/blog/SaifHasnat
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন